Wednesday, June 24, 2026

গঙ্গায় মদের বোতল ভাসালেন বৃদ্ধ, কিন্তু কেন?

Date:

Share post:

জয় মা গঙ্গা। জয় মা। এই বলে মদের বোতল খুলে রাম, হুইস্কি, ভদকা সব গঙ্গায় ঢেলে বোতলগুলিও জলে ভাসিয়ে দিলেন এক বর্ষীয়ান। বুধবার বিকেলে। বাবুঘাটে। পাশ থেকে ছেলের বয়সী একজন বাড়িয়ে দিচ্ছিলেন বোতল। কিন্তু কেন? পুজোর উপাচার? মনে হল না কারুরই। তাহলে কি মদ ছাড়লেন? বোতল প্রথমে মাথায় ঠেকিয়ে তারপর জলে। তবে খুব দামি বোতল নজরে পড়ে নি। প্রশ্ন উঠেছে তিনি যখন গঙ্গায় মদ ঢেলে দিলেন, তখন তিনি মদ খেয়ে ছিলেন নাকি না খেয়ে? কেন এই অদ্ভুত কান্ড? তিনি একটি কথাও না বলে সটান চলে যান। গঙ্গার ঘাটে চলতে থাকে নানা সরস আলোচনা।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...