Friday, June 26, 2026

ম্যাচ ফিক্সিংয়ের ছায়া আবার ভারতীয় ক্রিকেটে

Date:

Share post:

স্পট ফিক্সিং? তাও আবার ভারতে? হ্যাঁ তাই। কর্ণাটকের প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হল দুই ক্রিকেটারকে। একজন সিএম গৌতম, অন্যজন আবরার কাজি। বেঙ্গালুরু সিটি ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে দু’জনকে। এসিপি সন্দীপ পাতিল জানাচ্ছেন, স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে দু’জনের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ দু’জনের বিরুদ্ধে। ম্যাচটি ছিল হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্সের মধ্যে। গৌতম আবার বেল্লারির অধিনায়ক। কাজি তাঁর সহ খেলোয়াড়। গৌতম ক্রিকেট মাঠে পরিচিত মুখ। তিনি কর্ণাটক, গোয়ার হয়ে রঞ্জি ম্যাচ খেলেছেন। আইপিএল খেলেছেন বেঙ্গালুরু, মুম্বই, দিল্লির হয়ে। এখন তিনি গোয়ায় খেলছেন, কাজি মিজোরামে।

আরও পড়ুন-আজ রাজকোটে ডু অর ডাই

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...