Friday, April 3, 2026

জয়েন্টের বাংলায় প্রশ্নপত্রর দাবি নিয়ে রাজ্য-বিজেপি আকচা-আকচি

Date:

Share post:

জয়েন্টে বাংলায় প্রশ্নপত্র নিয়ে রাজ্য-বিজেপি সঙ্ঘাত ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যজুড়ে তৃণমূল এ নিয়ে আন্দোলনে নামবে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় প্রশ্নপত্র করার জন্য শিক্ষা দফতর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু পাল্টা এনটিএ চিঠি পাঠিয়ে জানিয়েছে, তারা রাজ্য সরকারের তরফ থেকে এ ধরণের কোনও আবেদন পায়নি।

২০১৩ সালে আঞ্চলিক ভাষায় প্রশ্ন করার জন্য বিভিন্ন রাজ্যের মতামত চাওয়া হয়। গুজরাটি ভাষায় প্রশ্ন করার জন্য আবেদন করে গুজরাত সরকার। মহারাষ্ট্র সরকারও আবেদন করে ২০১৪ সালে। তারা হিন্দি ও উর্দুর জন্য আবেদন জানায়। যদিও পরে তারা সে আবেদন তুলে নেয়। এনটিএ-র দাবি, এর মাঝে কোনও সরকার কোনও আঞ্চলিক ভাষায় প্রশ্ন করার জন্য আবেদন করেনি। মুখ্যমন্ত্রীর এই দাবি, এবং এনটিএ-র বক্তব্য সামনে এনে মুখ খুলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁর তির্যক মন্তব্য, “ডিভাইডার দিদি, বাংলার মানুষ উন্নয়ন চান, স্টান্ট নয়। এখন সব জানলেন। এবার ক্ষমা চান। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর এক কদম এগিয়ে বলেছেন, ” কেন্দ্রের বৈঠকে তো যান না। কোনও অফিসারকেও পাঠান না। তাহলে এই ব্যাপারগুলো জানবেন কী করে! বাংলায় প্রশ্নপত্র বানানোর কোনও উৎসাহই প্রকাশ করেননি। গুজরাট করেছে, তাই পেয়েছে। আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সস্তায় পলিটিক্স করার চেষ্টা। বাংলার মানুষ বুঝে গিয়েছেন এ-র পিছনের আসল রহস্য।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...