Tuesday, April 14, 2026

ফিনল্যান্ডের সমুদ্রতটে বরফ ডিম!

Date:

Share post:

বরফের ডিম! অবাক হচ্ছেন তো? ভাবছেন এ আবার কেমন ডিম? এই ডিম খাবার নয়। এই ডিম বরফের। বোধানিয়া উপসাগরের তীরে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূল জুড়ে ছোট, বড় গোলাকার সাদা-সাদা ডিম। সূর্যের আলোয় যা চকচক করছে। এমনকি ডিমগুলোর মসৃণ গায়ে যেন আলো পিছলে যাচ্ছে। এই অভিনব বরফের ছবি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন এক চিত্রগ্রাহক। তাঁর ক্যামেরাতেই ফ্রেমবন্দি হয়েছে এই অভিনব দৃশ্য।

প্রকাশ্যে এই ছবি আসতেই সকলের কৌতুহল যেন তুঙ্গে। এমনকি বিশ্বব্যাপী মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে এই খবর। হাইলুয়তোর মারজানিয়েমির সৈকতের ৩০ মিটার জুড়ে ছড়িয়ে রয়েছে হাজার-হাজার এমন বরফ ডিম। চিত্রগ্রাহক রিস্তো মাত্তিলা এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশন তিনি লিখেছেন, ‘প্রায় 25 বছর রয়েছি ফিনল্যান্ডে। এমন কখনও চোখে পড়েনি। বড় ডিমগুলোর আকার আস্ত একটা ফুটবলের মতো। প্রকৃতির খেয়াল কত বিচিত্র! সত্যিই আশ্চর্য হতে হয়।’

এই বিষয়ে ফিনিশ আবহাওয়াবিদ জওনি ভাইনিও জানিয়েছেন, বরফ জমে শক্ত হয়ে সমুদ্রের নোনা হাওয়ার সংস্পর্শে এলে এমন ডিমের মতো আকার নেয়। আসলে এগুলো ডিম নয়, সমস্তটাই বরফের টুকরো। এ বিষয়ে বিজ্ঞানীদের মত, তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে এবং একই সঙ্গে জলের তাপমাত্রা ফ্রিজিং পয়েন্টে পৌঁছালে এমন বরফ ডিম তৈরি হতে পারে। সব মিলিয়ে চিত্রগ্রাহকের এই ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...