Saturday, June 27, 2026

সুপ্রিম রায়ে তৃণমূল চুপ, কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তিনি নিজেই সাংবাদিকদের বলেছিলেন অযোধ্যা নিয়ে যা বলার তিনি বলবেন। স্পর্শকাতর বিষয়। অন্যরা কেউ কিছু বলবেন না। সকালে রায় ঘোষণার পর তৃণমূলের তরফে কেউ কোনও বক্তব্য রাখেননি। মুখ খোলেননি মুখ্যমন্ত্রীও। রাতের দিকে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কবিতা। সেখানে আজকের টাটকা প্রসঙ্গ নেই। কবিতার প্রথম লাইনই হল ” অনেক সময় /কথা না বলেও/ অনেক কথা বলা হয়ে যায়/ কিছু বলার থেকে/ না বলাটা/ আরো শক্তিশালী হয়।

রাম মন্দির বানানোর নির্দেশ আর অন্য জমিতে মসজিদ বানানোর সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুসলিক সংগঠনগুলি খুশি নয় বলে জানিয়েছে। মুসলিম পারসোনাল ল বোর্ড অখুশি। আসাউদ্দিন ওয়েসির দলও বলেছে তাদের কথা কেউ মনে রাখেনি। তারা মসজিদের জমি নেবে কিনা তার নিশ্চয়তা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কিছুটা যে অস্বস্তিতে তা বলার অপেক্ষা রাখে না। রায়ের স্বপক্ষে বললে সংখ্যাগুরুরা খুশি হলেও সংখ্যালঘুরা খুশি নাও হতে পারে। অথচ এই বাংলায় তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার্যত কেউ থাবা বসাতে পারেনি। এখনও সেখানে তৃণমূলই রাজা। এই অবস্থায় সুপ্রিম রায়কে স্বাগত বা সমালোচনা না করে চুপ থাকার সিদ্ধান্ত নিয়ে দুই সম্প্রদায়েরই পাশে থাকলেন নেত্রী। লিখলেন কবিতা। যে কবিতার শুরু না বললেও অনেক কিছু বলা হয়ে যায়। যেটা বলার চাইতেও শক্তিশালী। আর শেষ লাইনে তিনি লিখছেন ‘আর না বলতে পারাটা/অতীব যন্ত্রণা’/ ওটা তো হৃদয়ের শক্তিশেল/জমা থাকে’– মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আসলে জমে যন্ত্রণা কোনওদিন ঠিক আগুন হয়ে বের হবে। সেদিনের অপেক্ষা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...