Thursday, April 9, 2026

বার্লিন-কর্তারপুর-অযোধ্যা জুড়লেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

কর্তারপুর করিডোর খুলে দেওয়ার সঙ্গে দুই জার্মানির মিলনের ঘটনার তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছর আগে ৯ নভেম্বরেই ভেঙ্গে গিয়েছিল দুই জার্মানির পাঁচিল। মিলে গিয়েছিল দুই জার্মানি। কত মানুষ ফিরে পেয়েছিল তার হারানো জনকে। কত হাত তার হারানো জনের হাতে হাত রাখতে পেরেছিল। কর্তারপুর করিডোর খুলে দেওয়ার পর সেই ঘটনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বললেন, এ যেন সেই অনুভূতি, জার্মানির ঘটনার পুনরাবৃত্তি। রিউনিফিকেশন। এর জন্য আমি ধন্যবাদ জানাই পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকেও। ভারতের দিক থেকে করিডরের উদ্বোধন হলো শনিবার। পাকিস্তানের দিক থেকেও করিডরের উদ্বোধন করবেন ইমরান খান। আর এই দিনেই অযোধ্যা নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম সুপ্রিম কোর্টের। দুই ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন দেশ গড়ার কাজ। সকলকে হাতে হাত মিলিয়ে সেই কাজই করতে হবে।

Related articles

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...