Monday, April 13, 2026

৩ মৃত্যু, তলিয়ে গেল জেটি, লঞ্চ

Date:

Share post:

বুলবুলের তাণ্ডবে প্রাণ হারালেন ৩ জন। বসিরহাটে গাছ ভেঙে মাথায় পড়ে মারা যান রেবা বিশ্বাস নামে বছর ৪৬-এর এক মহিলা। মেদিনীপুরেও গাছ পড়ে এক মহিলার একইভাবে মৃত্যু হয়েছে। অন্যদিকে নোদাখালিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আর এক কিশোরের। বাড়ির বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঝড়ের তাণ্ডবে নামখানায় দুটি জেটি ভেঙে গিয়ে জলে তলিয়ে যায়। একটি ট্রলার ও লঞ্চ বেড়ি ছিড়ে জলে তলিয়ে গিয়েছে। বকখালিতে বাস স্ট্যান্ড থেকে দোকানপাট ভেঙে তছনছ। কারওর ছাদের চাল উড়েছে, কারওর দেওয়াল ধসে গিয়েছে। আতঙ্কে মানুষ ছিলেন সারারাত অভুক্ত। সব হারিয়ে তাঁরা রাজ্যের দিকে তাকিয়ে। পাথরপ্রতিমায় উপড়ে গিয়েছে একের পর এক খুঁটি। হাওড়ার পঞ্চাননতলা সহ বহু জেলা জলমগ্ন।

আরও পড়ুন – স্কুল-কলেজ বন্ধ সাত জেলায়

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...