Monday, April 13, 2026

এখন কোথায় বুলবুল? কেমন যাবে আজকের দিন?

Date:

Share post:

ঘূর্ণিঝড় বুলবুল এখন কোথায় রয়েছে? আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা থেকে ১১৪ কিলোমিটার দূরে, সাগরদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দূরে, সুন্দরবন থেকে 35 কিলোমিটার দূরে বুলবুল। বাংলাদেশের উপকূলে বলবলি ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে ঘূর্ণিঝড় নিম্নচাপের আকার নিয়ে এই সমস্ত এলাকায় থাকবে। ফলে দমকা হাওয়া থাকবে, সঙ্গে বৃষ্টি হবে। বিকেলে অবস্থার উন্নতি হবে। বুলবুল শক্তি হারালেও কলকাতা সহ পাঁচ জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। বকখালির কাছে মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানায় সবচেয়ে বেশি তাণ্ডব চালায় বুলবুল। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হয়েছে রাতে। সঙ্গে হাওয়া। বুলবুলের তাণ্ডবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে মেদিনীপুরে দিঘা, মন্দারমনি, খেজুরির। ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি। আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। বাদ যাবে না কলকাতাও। তবে দুপুরে অবস্থার উন্নতি হতে আরম্ভ করবে। উপকূল থেকে প্রায় দেড় লক্ষ মানুষকে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে। নবান্নের কন্ট্রোল রুম থেকে পুরো বিষয়টির উপর লক্ষ্য রাখা হচ্ছে। খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রীও।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...