Tuesday, April 7, 2026

ফের ক্ষুব্ধ রাজ্যপাল, কারণ হেলিকপ্টার

Date:

Share post:

কোনও না কোনও কারণে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রায়ই খবরের শিরোনামে থাকেন। এবারেও তার অন্যথা হল না। মঙ্গলবার রাস উৎসবে যোগ দিতে রাজ্যপালের শান্তিপুর সফরের জন্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়েছিল রাজভবন। প্রশাসনিক কারণে সরকার তা দিতে পারবে না বলায় রাজ্যপালের অসন্তোষ জানিয়ে নবান্নকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে।

রাজ্যপালের কথায়, ‘‘কতটা অসৌজন্য! একদিনের জন্য হেলিকপ্টার চাইলেও তা দেওয়া যাবে না জানিয়ে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠানো হয়।’’ সূত্রের খবর, গত ৪ নভেম্বর নবান্নের তরফে রাজভবনের চিঠির জবাব পাঠানো হয়েছে।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, যে হেলিকপ্টারটি রাজ্য সরকার ভাড়া নিয়ে রেখেছে সেটি প্রয়োজনে যাত্রীদের নিয়ে মালদহ, বালুরঘাট, গঙ্গাসাগর যাতায়াত করে। এছাড়াও মুখ্যমন্ত্রী, রাজ্যের অন্য মন্ত্রীর সফর ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...