Sunday, June 28, 2026

পুরুষ মশার নাসবন্দির মাধ্যমেই কমতে পারে ডেঙ্গি! বলছে ‘হু’

Date:

Share post:

বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উদ্বিগ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তথা হু। প্রতিষ্ঠিত পরিস্থিতি নিয়ে তারা এতটাই উদ্বিগ্ন যে তারা ডেঙ্গুর মশা নিধনে সারা পৃথিবীকে তারা দিয়েছে নতুন পথের সন্ধান। হু একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, ডেঙ্গির আতঙ্ক গ্রাস করেছে প্রায় অর্ধেক বিশ্বকে। ভারতের পাশাপাশি ডেঙ্গির আতঙ্ক এই মুহূর্তে আমেরিকা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও। পরিস্থিতির মোকাবেলা করতে হুর পরামর্শ ব্যবহার করা হোক স্টেরাইল ইনসেক্ট থিওরি বা এসআইটি। এই ব্যবস্থায় বিশেষ পদ্ধতিতে প্রজনন ক্ষমতাহীন করা যায় পুরুষ মশা এডিশ ইজিপ্টাইকে। হুর পুর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনের বক্তব্য, এই এসআইটি পদ্ধতি ব্যবহার করলে শুধু ডেঙ্গি নয়, জিকা এবং চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞদের আশ্বাস তারা এই পদ্ধতিতে ডেঙ্গি প্রতিরোধের নামলে সব রকমের সাহায্য পাবেন। আর এই এসআইটি পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে চিকিৎসা মহলে চাঞ্চল্য। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ভারত ভূষণ জানিয়েছেন, এই মুহূর্তে সে দেশে ডেঙ্গির প্রাদুর্ভাব গত বছরের চাইতে লাফিয়ে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হু যে পদ্ধতির কথা বলছে তা কয়েক বছর ধরে আমেরিকায় প্রয়োগ করা হচ্ছে। এই পদ্ধতিকে ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসক স্বাগত জানিয়েছেন এবং স্বীকৃতি দিচ্ছেন। কলকাতার সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ দেবকিশোর গুপ্ত বলেন, ডেঙ্গি প্রবণতা এবং ডেঙ্গি আক্রান্তের আক্রান্তের সংখ্যা প্রতিদিন আমাদের রাজ্যে বাড়ছে। যতই আমরা সাবধান হই না কেন প্রত্যেক বছর ডেঙ্গি তার চরিত্র বদল করছে, নতুন ধরণের ভাইরাস নিয়ে আসছে। ফলে চিকিৎসকদেরও চিকিৎসা পদ্ধতি বদলাতে হচ্ছে। ফলে যে নতুন চিকিৎসা পদ্ধতির কথা বলা হচ্ছে, আমরা সেই পদ্ধতির দিকে যেতে পারি। অন্য চিকিৎসকরা বলছেন, এই পদ্ধতি নেওয়া যেতেই পারে। তবে তার আগে নিজেদেরকে পাইলট প্রজেক্ট করে দেখে নিতে হবে। এত দ্রুত সাফল্য পাবে, এমন আশা তাঁরা করছেন না।

প্রশ্ন তুলেছেন পতঙ্গবিদরা। মশার লার্ভা দিয়ে শত্রু মশার লার্ভা নিধন অনেক কার্যকরী বলে তাঁরা মনে করছেন। তবে হেয়ার স্টাইল করার পর মশাগুলিকে ডেঙ্গিপ্রবণ এলাকায় ছাড়তে হবে। সেই জায়গায় এই মশা ডমিনেট করবে, এমন জায়গায় ছাড়তে হবে। সে ক্ষেত্রে সাফল্য আসতে পারে।

আরও পড়ুন-খালে ঢুকে মৃত্যু ডলফিনের, প্রশ্নের মুখে বনদফতর

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...