Sunday, April 12, 2026

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে? গোতাবায়া না ভারতপন্থী সাজিথ!

Date:

Share post:

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবার কে? শেষ নির্বাচন। আশ্চর্যের বিষয় এবার ভোটে প্রার্থী সংখ্যা ৩৫। তবে আলোচনা দু’জনকে নিয়ে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষের ভাই গোতাবায়া আর রণসিঙ্ঘে প্রেমদাসার ছেলে সাজিথ। যিনি আবার মন্ত্রী ছিলেন। সমীক্ষা বলছে গোতাবায়া এগিয়ে। তবে সাজিথ সব হিসাব উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। গোতাবায়া চিন ঘনিষ্ঠ। সাজিথ ভারত ঘনিষ্ঠ। ফলে এ যেন চিন-ভারতের লড়াই।

শনিবার ভোট ঘিরে উত্তেজনা ছিল চরমে। ভোটার ভর্তি বাসে গুলিও চলে। রাস্তা অবরোধ হয়। সংখ্যালঘুদের বাসে করে আনার সময় এই সব হামলা হয়। আঙুল গোতাবায়ার দলের দিকে। রাজাপক্ষের ভোটার মূলত বৌদ্ধরা আর সাজিথের মুসলিম ও তামিল। প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ৫০% বেশি ভোট পেতে হবে। সোমবার গণনায় মিলবে উত্তর।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...