Wednesday, April 8, 2026

বাংলার পাঁচ কবিকে সন্মান ডাকবিভাগের, ডাকটিকিট জয় গোস্বামীর নামেও

Date:

Share post:

বেনজির সন্মান। বাংলার গর্বের মুহূর্ত।

এ যুগে দেশের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীকে সন্মান জানাতে ভারতীয় ডাক বিভাগ তৈরি করেছে ডাকটিকিট। উপহার হিসাবে সেই ডাকটিকিট রবিবার এক অনুষ্ঠানে তুলে দেওয়া হয়েছে জয় গোস্বামীর হাতে। ডাক বিভাগের বিধিতে আছে, জীবিত কারো নামে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট প্রকাশ করা যায়না। সে কারনেই এদিন ডাক ও তার বিভাগের তরফে কবি জয় গোস্বামীর হাতে তাঁরই ছবি সম্বলিত ডাকটিকিটের একটি সুদৃশ্য ফোল্ডার তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এ ধরনের নজিরবিহীন স্বীকৃতি পেয়ে কার্যত আপ্লুত কবি। জয় গোস্বামী বলেছেন, “আমি বিস্মিত।এমন ঘটনা স্বপ্নেও ভাবিনি। ভালো লাগছে ডাকটিকিটে নিজের ছবি দেখে”।

এদিনই ডাক বিভাগের তরফে বাংলার চার কবি, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র এবং সুভাষ মুখোপাধ্যায়ের স্মরণে চারটি ডাকটিকিট প্রকাশ করেছে। এদিন আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিটগুলি প্রকাশ্যে আনেন জয় গোস্বামী।

আরও পড়ুন-খাবেন নাকি ‘পরিণীতি বাটার মশালা’র সঙ্গে ২-৪টে ‘শাহরুখ নান’

 

Related articles

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...