Monday, March 23, 2026

মোদিকে পাকিস্তানীর আবদার, দয়া করে আমাকে ভারতে থাকতে দিন!

Date:

Share post:

একেবারে উলটপুরাণ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে কিনা আশ্রয় চাইছেন পাকিস্তানের নেতা?

ঠিক তাই। পাকিস্তানের মুত্তহেদা কোয়ামি মুভমেন্টের নেতা আলতাফ হোসেন। আলতাফ প্রথম খবরে আসেন অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে প্রশংসা করে। সোশ্যাল মিডিয়া সেই খবর ভাইরালও হয়। এর কিছুদিন পরেই সে ট্যুইট করে প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করে, তাকে ও তার অনুগামীদের যদি ভারতে আশ্রয় দেওয়া হয়। কারণ, আলতাফের ঠাকুরদা নাকি এদেশে সমাধিস্থ রয়েছেন। এছাড়াও পরিবারের অনেকে এখানে সমাধিস্থ তাদের শ্রদ্ধা জানাতে চান। আলতাফকে পাক সরকার ঘর ছাড়া করেছে তাই এ নিয়ে তিনি আন্তর্জাতিক আদালতেও অভিযোগ জানাতে চান। আর এই কারণে ভারত সরকার যদি তাকে আর্থিকভাবে সহায়তা করেন তাহলে তিনি খুব উপকৃত হন বলে জানিয়েছেন। এই অভিনব প্রস্তাবে মোদি কী উত্তর দেবেন? দিলেও কী বলেন সেটাই দেখার!

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...