Monday, March 23, 2026

টিকিট নিয়ে হাহাকার, ধুন্ধুমার ইডেন

Date:

Share post:

মাঝে মাত্র দুটো দিন। তারপরেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বসবে চাঁদের হাট। বহু প্রতিক্ষীত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু সেই বহু চর্চিত পিঙ্ক টেস্ট ঘিরে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলল সাধারণ মানুষ। চার দিন বাকি থাকতেই সাধারণের জন্য আর কোনও টিকিট নেই, বলে সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে। আরও এর ফলেই ম্যানেজমেন্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটপ্রেমীরা।

ইডেন টেস্টের টিকিটের জন্য অনলাইনে আগেই টিকিট ছাড়া হয়েছিল। সৌজন্যে ‘বুক মাই শো’। কিন্তু কাউন্টারে মিলছে না পর্যাপ্ত টিকিট। সারা শহর যখন গোলাপি রঙে ছয়লাপ, তখন ইডেনের এক প্রান্ত কার্যত ধুন্ধুমার। প্রত্যেকের একটাই চাওয়া, ঐ গোলাপি আভাযুক্ত টিকিট। কিন্তু মিলবে তো? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ইডেনের কাউন্টারে মিলছে না টিকিট। পাঁচদিনের টাকা দিয়ে মিলছে নাকি একদিনের টিকিট। হিসেব নাকি মেলাতেই পারছে না কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীরা। সোমবারের মতো মঙ্গলবারের চিত্রটাও একই ছিল।

আরও পড়ূন – বিশ্বকাপ বাছাই পর্বে আজ মরণ-বাঁচন ম্যাচ ভারতের

যদিও হাল খারাপ দেখে অবশেষে মাঠে নামতে হয়েছে সিএবি আধিকারীকদের। তারা আশ্বাস দিয়েছেন যে, টিকিট মিলবে। কিন্তু কীভাবে? কারণ, যে হাইপ্রোফাইল সেলেব লিস্ট রয়েছে পিঙ্ক টেস্ট ঘিরে, তাতে আমজনতার জন্য নাকি আর বেশি টিকিট বরাদ্দ কড়া সম্ভব নয়। তাহলে কি টিভির পর্দায় দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে? দেখা যাক, কী হয়। তবে এই মুহূর্তে টিকিট হাহাকার নিয়ে সরগরম ইডেন, তা বলাই যায়।

আরও পড়ূন – কলকাতায় পা রাখলেন কোহলি

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...