Friday, June 26, 2026

‘দিদিকে বল’ কর্মসূচির জের, হাওয়া ঘুরছে উত্তরবঙ্গের জেলায়

Date:

Share post:

একের পর এক কর্মসূচি এবং তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো। এটাই ছিল মূল লক্ষ্য। সেই লক্ষ্য অবিচল থাকার কারণেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দুই জেলায় ক্রমশ নিজেদের হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই জেলার নেতৃত্ব নিয়ে বৈঠক বৈঠক করে টিম পিকে। সেখানে দেখা গিয়েছে নির্বাচনী গ্রাফ ক্রমশ উন্নত হচ্ছে শাসক দলের।

যে দুই জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক হয়েছিল, তা হল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। দুই জেলায় মোট ১২টি বিধানসভা রয়েছে। গত লোকসভার নিরিখে ১১টিতেই এগিয়েছিল বিজেপি। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে এই মুহূর্তে যদি বিধানসভা ভোট হয় তাহলে ১২টির মধ্যে ৬টিতে জেতার প্রশ্নে নিশ্চিত তৃণমূল। এবং এর পিছনে রয়েছে ‘দিদিকে বল’ কর্মসূচি। এই কর্মসূচিকে আরও জোরদার করলে বাকি ৬টিতেও অনেকখানি সামাল দেওয়া যাবে বলে টিম পিকের ধারণা। বৈঠকে জেলার তৃণমূল এবং যুব নেতৃত্ব ছাড়াও ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।

বৈঠকে টিম পিকে তালিকা ধরে ধরে জানিয়ে দেয় কোথায় কোথায় ‘দিদিকে বল’ কর্মসূচি হয়নি। ফলে জেলা নেতারা অস্বস্তিতে পড়ে যান। ঠিক হয়েছে যেখানে এই কর্মসূচি হয়নি সেখানে কাউন্সিলার কিংবা দলীয় নেতাদের যুক্ত করা হবে। স্পষ্ট নির্দেশ, দিদিকে বল কর্মসূচি করতেই হবে। এর ফলে মানুষের ক্ষোভ ক্রমশ কমছে। হাওয়া ঘোরার ৬টি বিধানসভার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার রয়েছে বলে খবর।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...