Tuesday, March 31, 2026

ফের হেলমেটে বল, এবার অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান

Date:

Share post:

ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের কার্যত দিশেহারা বাংলাদেশ। তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায়। অন্যদিকে, ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে।

এমতাবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই গোলাপি বলে দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরাতে থাকেন ইশান্ত-উমেশ-সামিরা। দ্বিতীয় দিনের চা পানের বিরতির আগে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা।

এখানেই শেষ নয়, প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ব্যাটসম্যান লিটন দাস ও উন্নয়ন বলের আঘাতে মাথায় চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে যান। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার চোট পেলেন মহম্মদ মিঠুন।

রিভিউয়ে রক্ষা পাওয়ার পরের ডেলিভারিতেই ইশান্ত শর্মার বল ছোবল দিল মিঠুনের হেলমেটে। শরীর তাক করে আসা শর্ট বলে পজিশনেই যেতে পারেননি মিঠুন। বলের দিকে ছিল না চোখ। বল লাগে মাথার বা’পাশের হেলমেটে। মাথায় চোট, সেই আশঙ্কা থেকে ফিল্ডিং করতে থাকা ভারতীয় দলের ক্রিকেটাররাও সবাই ছুটে আসেন। মাঠে আসেন বাংলাদেশের ফিজিও জুলিয়ান কালেফাতো। কিছুক্ষণ পর অবশ্য আবার ব্যাটিং শুরু করেন মিঠুন।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...