Sunday, April 12, 2026

সৌরভের পরামর্শে রাজ্যে তৈরি হবে নয়া ক্রিকেট স্টেডিয়াম

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন সবে মাত্র এক মাস হয়েছে। তাতেই ক্রিকেট বিশ্বে এক ঐতিহাসিক পিঙ্ক টেস্টকে উপহার দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন মহারাজ। কলকাতার কাছেই ইডেন গার্ডেন্সের মতো তৈরি হবে আরও একটি ক্রিকেট স্টেডিয়াম। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সোমবার নবান্নে যান সৌরভ। তারপর থেকেই রাজনৈতিক ও ক্রিকেটমহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, কী কারণে তিনি ্সেখানে গিয়েছেন? ২৪ ঘণ্টার মধ্যেই নবান্ন সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে।

নবান্নের তরফে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে এই ক্রিকেট স্টেডিয়াম। ৫০ একর জমিতে তৈরি হবে স্টেডিয়ামটি। বর্তমানে নগরোন্নয়ন দফতরের অধীনে রয়েছে এই জমি। স্টেডিয়ামের নকসা তৈরিতে প্রধান পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট।

এই নিয়ে সোমবার সৌরভের সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একপ্রস্থ বৈঠকও হয়েছে। ইতিমধ্যে জমিটি ঘুরেও দেখেছেন সৌরভ। সুতরাং, পশ্চিমবঙ্গ একটি নয়া আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে, তা বলাই যায়।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...