Thursday, March 26, 2026

ভিতরে মোদির ভাষণ, বাইরে সোনিয়াদের বিক্ষোভ

Date:

Share post:

সংবিধান দিবসে সংসদের যৌথ অধিবেশনে যখন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, তখন সংসদের বাইরে আম্বেদকর মূর্তির তলায় কংগ্রেস, তৃণমূল, ডিএমকে দহ বিরোধী দলের সাংসদরা প্রতিবাদে মুখর। তাঁদের বক্তব্য, গণতন্ত্র পদদলিত। সংবিধানকে কার্যত ঠুঁটো জগন্নাথ বানিয়েছে এই সরকার। সেই কারণে সংবিধান দিবসে একজোট হয়ে যৌথ অধিবেশন বয়কট করল বিজেপি বিরোধী দলগুলি, সোনিয়া গান্ধীর নেতৃত্বে।

এই নিয়ে পঞ্চম সংবিধান দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। আগে দিনটি আইন দিবস হিসেবে পালিত হতো। মোদি সরকার ক্ষমতায় আসার পর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা শুরু হয়। যৌথ অধিবেশনে বক্তৃতা বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সকলের বক্তব্য ঘুরেফিরে এসেছে বাবা ভিমরাও আম্বেদকারের কথা। এসেছে গান্ধীজির কথা। প্রধানমন্ত্রী আম্বেদকরের ভূমিকার কথা উল্লেখ করেন বলেন, বেঁচে থাকলে তিনি আজ সবথেকে বেশি খুশি হতেন। তিনি যখন একথা বলছেন তখন সংসদ ভবনের বাইরে সোনিয়া গান্ধী পোস্টার পরিবেষ্টিত হয়ে বলছেন, গণতন্ত্র হত্যা বন্ধ হোক। যেভাবে মহারাষ্ট্রে রাতের অন্ধকারে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়ে বিজেপিকে সরকার গড়তে ডাকা হয়েছে, সে নিয়ে সরব বিরোধীরা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভে যোগ দেন। পড়া হয় সংবিধানের প্রস্তাবনাও।

Related articles

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...