Friday, June 12, 2026

অন্তত দু’বছর আইপিএল খেলবেন ধোনি, কিন্তু জাতীয় দলে?

Date:

Share post:

অন্তত আরও দু’বছর আইপিএল খেলছেন পরিষ্কার করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ২০২০ সালেও আইপিএল চেন্নাইয়ের হয়ে খেলবেন। কিন্তু ২০২১ সালে বিরাট নিলাম হবে। তাই তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন স্বয়ং ধোনি। কিন্তু কেন?

ধনীর অভিমত হল ২০২১-এর বিরাট নিলামে অংশগ্রহণ করলে তাঁর যা দর উঠবে, সেই টাকায় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে ফের কিনতে পারবে চেন্নাই। ফলে বিরাট টাকা ধোনির জন্য খরচা করতে হবে না। পাশাপাশি ধোনির ধারণা ২০২১ সালে আইপিএল নিলামে তাঁর খুব একটা বেশি হবে না। ফলে নিজের সম্মান বাঁচবে, আবার কমদামে থেকে গিয়ে চেন্নাইয়ের কাছে তিনি উদাহরণ হয়ে থাকতে পারবেন। তবে চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে, ধোনি এবং চেন্নাই সুপার কিংস সমার্থক। তাই ধোনি আইপিএল না খেললেও চেন্নাইয়ের মেন্টর হিসেবে থেকে যাবেন। আর এই কথার মধ্যে ধরা পড়েছে অন্তত আরও দু’বছর খেলা চালিয়ে যেতে চান ধোনি। প্রশ্ন, জাতীয় দলেও কী আরও দু’বছর খেলতে চান ধোনি? উত্তর রয়েছে কেবল ধোনির কাছেই।

আরও পড়ুন-শুধু প্রধানমন্ত্রীর জন্যই এসপিজি নিরাপত্তা, লোকসভায় জানালেন অমিত

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...