Thursday, June 4, 2026

কী বললেন অমিতাভ! ‘অনেক হয়েছে এবার অবসরের সময়!’

Date:

Share post:

সেই ব্যারিটোন ভয়েসের কি এবার সমাপ্তি? ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন। অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন। তারপর আসার কথা ছিল বাংলায় চলচ্চিত্র উৎসবে। অসুস্থতার কারণে সেখানেও আসতে পারেননি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেছেন। ছবির শুটিংয়ে মানালি যেতে গিয়ে ক্লান্ত ৭৭ বছরের অমিতাভ বচ্চন।

নিজের ব্লগে প্রথমে মানালির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। লিখেছেন– চারিদিকে মনমাতানো বাতাস, ঠান্ডা ভাব, বিশুদ্ধ আবহাওয়া, ভোর ৫টায় আসার পথে আনন্দ পেলাম। আপ্যায়নে মুগ্ধ। তারপরে লিখেছেন — মানালি পর্যন্ত আসার পথে বুঝলাম শরীর সিগন্যাল দিচ্ছে আর বেশিদিন নয়। আমার এবার অবসর নেওয়ার সময় হয়েছে। মাথা অন্য কথা বলছে, শরীর অন্য কথা বলছে। এটা একটা বার্তা। ৭৭বছর বয়সে এই প্রথমবার অবসরের কথা বললেন বিগ বি। বারবার অসুস্থ হয়েছেন, ফিরে এসেছেন, ছবি হিট হয়েছে, কাজ নিয়ে তার যে একান্ত প্যাশন তা চলেছে ৫০ বছর ধরে। হিমাচলের অসাধারণ পরিবেশ অমিতাভকে সত্যিই কি শেষের শুরুর বার্তা দিয়ে গেল!

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...