Tuesday, March 31, 2026

বাংলা দৈনিককে হেডিংয়ের জন্য ক্ষমা চাইতে বলে বিজেপির আইনি নোটিশ

Date:

Share post:

‘অবমাননাকর’ এক সংবাদ শিরোনামের জন্য বাংলা দৈনিক ‘আজকাল’-কে উকিলের চিঠি পাঠিয়েছে বঙ্গ-বিজেপি৷ ওই চিঠিতে

‘আজকাল’-কে ‘বিতর্কিত’ ওই শিরোনাম বা হেডিংয়ের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে৷ বঙ্গ-বিজেপির মিডিয়া ইন-চার্জ সপ্তর্ষি চৌধুরির তরফে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, “আপত্তিজনক শব্দটিতে গেরুয়া রঙের ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শিত হয়েছে, যা দলের সদস্যদের ভাবাবেগে আঘাত করেছে এবং একইসঙ্গে সম্মানহানি করেছে। এই নোটিশ পাওয়ার পর ‘আজকাল’-কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।” এ জন্য সময়সীমা ধার্য করে বিজেপির আইনজীবী বলেছেন, “চিঠি প্রাপ্তির দু’দিনের মধ্যে ওই সংবাদপত্র ছাপার অক্ষরে ক্ষমা না চাইলে মানহানির মামলা করা হবে৷ ক্ষতিপূরণও দাবি করবে বিজেপি।

রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পরদিন, 29 নভেম্বর বাংলা দৈনিক ‘আজকাল’-এর প্রথম পাতায় লিড-হেডিং নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশাল মিডিয়াতেও ওই হেডিং নিয়ে চর্চাও চলেছে। সেদিনের হেডিংয়ে লেখা হয়েছিলো, “মমতা 3 বিষ 0″। হেডিংয়ে ‘বিষ’ কথাটি ছিলো গেরুয়া রঙে।

রাজ্য বিজেপির মিডিয়া-ইন-চার্জ সপ্তর্ষি চৌধুরি জানিয়েছেন, “আজকাল পত্রিকাকে মানহানির নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পর যদি দু’দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে পরবর্তী পদক্ষেপ করা হবে। ক্ষতিপূরণও দাবি করবে বিজেপি।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...