Monday, March 30, 2026

এনআরসির নতুন কো-অর্ডিনেটর নিয়োগ করল সরকার

Date:

Share post:

অসমে এনআরসির নতুন কো-অর্ডিনেটর হলেন স্বরাষ্ট্র দফতরের সচিব বাবুলাল শর্মা। তিনি স্বল্পমেয়াদে নিযুক্ত হিতেশ দেবশর্মার স্থলাভিষিক্ত হলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে অসমে এনআরসি তৈরির কাজ দেওয়া হয়েছিল আইএএস অফিসার প্রতীক হাজেলাকে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় প্রতীক হাজেলার বিরুদ্ধে বিজেপি সহ একাধিক রাজনৈতিক দলের ক্ষোভ বাড়তে থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে হাজেলা বদলি হয়েছেন মধ্যপ্রদেশে। তাঁর বিরুদ্ধে এনআরসির অর্থ তছরুপের অভিযোগ জমা পড়েছে সিবিআইতে। এখন সেই এনআরসি কো-অর্ডিনেটরের পদেই বসলেন সচিব বাবুলাল শর্মা। তাঁর তত্বাবধানেই এখন অসমে নাম বাদ যাওয়ার কারণ জানিয়ে ১৯ লক্ষ মানুষকে চিঠি দেওয়া শুরু হবে।

আরও পড়ুন-মহারাষ্ট্র মন্ত্রিসভায় দাপট এনসিপিরই

 

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...