Tuesday, March 31, 2026

নির্দেশ সার, গণপিটুনি চলছে, চলবে…

Date:

Share post:

গণপিটুনি তো থামতেই চাইছে না। কোনও না কোনও ঘটনাতেই খবরের শিরোনামে উঠে আসছে গণপিটুনির মতো ঘটনা। এই ঘটনা কি থামবে কোনও দিন? এবার ফের গণপিটুনির ঘটনা ঘটল ইংরেজবাজারে। গতকাল অর্থাৎ শনিবার দুপুরে রথবাড়িতে সাইকেল চোর সন্দেহে এক যুবককে নারকেলের দড়ি দিয়ে হাত-পা বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, প্রথমে গণপিটুনি দেওয়া হয় রথবাড়ি মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কাছে। পরে তাঁকে নেতাজি কমার্শিয়াল মার্কেটের দোতলায় তুলে নিয়ে গিয়ে নির্মীয়মাণ একটি ভবনের পাশে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর আরও অভিযোগ, মারধরের পরে দীর্ঘক্ষণ ওই যুবক সেখানেই পড়েছিলেন। পরে পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে মালদহ মেডিক্যালে ভর্তি করে। পুলিশ সূত্রে খবর, জখম যুবক সুজিত সরকার ইংরেজবাজার শহরের বিবেকানন্দপল্লির বাসিন্দা। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নেতাজি কমার্শিয়াল মার্কেট সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন ধরে পরপর সাইকেল চুরি হচ্ছিল। অভিযোগ, এ দিন দুপুরে সুজিতকে সাইকেলের তালা ভাঙার একটি যন্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে লোকজন এবং তাঁকেই সাইকেল চোর সন্দেহে একদল উত্তেজিত মানুষ গণপিটুনি দেওয়া শুরু করে। বেধড়ক মারধরের পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। অভিযোগ, যুবক প্রায় দেড় ঘণ্টা জখম অবস্থায় পড়েছিলেন সেখানে। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে। বারবার এই গণপিটুনিতে শহরের মানুষের সহিষ্ণুতা নিয়েও প্রশ্ন উঠেছে। এরপর পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘গণপিটুনি বরদাস্ত করা হবে না। পদক্ষেপ নেওয়া হবে।’’

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...