Tuesday, April 7, 2026

বুলবুল: মুখ্যমন্ত্রী মুখ খুলতেই রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র

Date:

Share post:

বুলবুল: মুখ্যমন্ত্রী মুখ খুলতেই রাজ্যকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র

অবশেষে বুলবুল-এ ক্ষতিগ্রস্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে আর্থিক সাহায্য পাঠাল কেন্দ্র। রাজ্যকে ৪১৪.৯০ কোটি টাকা পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, ওই একই কারণে ওড়িশাকেও পাঠান হল ৫৫২ কোটি টাকা।

উল্লেখ্য, গতকাল সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, বুলবুলে বাংলায় অনেক ক্ষতি হয়েছে। কিন্তু কোনও সাহায্য আসোনি কেন্দ্রের তরফে। অথচ, ক্ষতির হিসাব দিয়েছে রাজ্য। এমনকী, বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছিল কেন্দ্রীয় দল। এসেছিল কিন্তু কোন টাকা পাঠানো হয়নি। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরই এদিন রাজ্যকে ক্ষতিপূরণ পাঠালো কেন্দ্র। যা খুবই তাৎপর্যপূর্ণ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...