Saturday, April 4, 2026

ট্রেনের ধাক্কায় মৃত্যু, দীর্ঘক্ষণ অবরোধ শিয়ালদা মেইন লাইনে

Date:

Share post:

ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ অবরোধ শিয়ালদা মেইন লাইনে। দুর্ভোগে যাত্রীরা।
প্রতিদিনের মতো মঙ্গলবার ডাক্তার বাগানের বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য দাদু রজত ধরের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে প্রথম শ্রেণীর ছাত্রী জুঁই ধর। বরাহনগর তীর্থ ভারতী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী জুঁই । স্কুল যাওয়ার পথে দমদম ও বেলঘড়িয়া মধ্যে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দাদু এবং নাতনির। এরপরই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুরু করে রেল অবরোধ। অবিলম্বে ফুটব্রিজ না হলে এই ধরনের ঘটনা বন্ধ করা যাবে না বলে মত তাঁদের। এরপরে দেহ 2টি লাইনে রেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। সঙ্গে চলে রেল অবরোধ। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ দেহ তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। দেহ নিতে বাধা দেন বিক্ষোভকারীরা।

পুলিশের আশ্বাস প্রায় আড়াই ঘণ্টা পরে অবরোধ ওঠে। পুলিশ দেহ নিয়ে গিয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলে ট্রেন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। রেলব্রিজ না হলে এর সমস্যা সমাধান হবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...