Saturday, June 13, 2026

নাগরিকত্ব বিল : রাজ্যসভায় গরিষ্ঠতা না থাকলেও বিজেপি নিশ্চিত

Date:

Share post:

রাজ্যসভায় কি পাস হবে নাগরিকত্ব বিল? এ নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। কিন্তু রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নাগরিকত্ব বিল পাশে অসুবিধা হবে না বলেই বিশ্বাস বিজেপি নেতৃত্বের। জেডিইউ, শিবসেনা, অকালি এনডিএ জোটে না থাকলেও এই ইস্যুতে বিজেপির পাশে থাকবে বলেই বিশ্বাস।

সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই গত জানুয়ারি মাসে রাজ্যসভায় বিল পেশ করেনি মোদি সরকার। ২৪৫আসনের রাজ্যসভায় ফাঁকা রয়েছে ৫টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২১টি। এনডিএর সংখ্যস ১১৮। বাকি তিনটি ভোট পাওয়ার ব্যাপারে নিশ্চিত অমিত শাহের দল। তাছাড়া কিছু দল ভোট দেবে না বলেই বিশ্বাস। বিপক্ষে ভোট দেবে বাম, সপা বিএসপি, কংগ্রেস, তৃণমূল এবং অবশ্যই চন্দ্রশেখর রাওয়ের দল। জেডিইউ, শিবসেনা এবং শিরোমণি অকালি দল বিল সমর্থনের ইঙ্গিত দিয়েছে। শিবসেনা অনুপ্রবেশকারীদের বিতাড়নের পক্ষে। পক্ষে ওয়াইএসআর কংগ্রেসও। উত্তর-পূর্বের রাজ্যগুলোর শরিকরা ভোটদানে বিরত থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফলে রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাসের সমূহ সম্ভাবনা।

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...