Monday, March 30, 2026

হায়দরাবাদ কাণ্ড এ রাজ্যে ! গণধর্ষণের পর তরুণীকে পুড়িয়ে খুন মালদায়

Date:

Share post:

হায়দরাবাদ গণধর্ষণ ও পুড়িয়ে খুনের ঘটনা এখনও টাটকা৷ ওই ঘটনার প্রায় পুনরাবৃত্তি মালদায়।
বৃহস্পতিবার সকালে
মালদার কোতোয়ালি থানার ধানতলা গ্রাম থেকে উদ্ধার হল এক তরুণীর নগ্ন পোড়া দেহ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ জানিয়েছে, তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তরুণীর পরিচয় ও অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে মালদার কোতোয়ালি থানার কিছু মানুষ ধানতলার এক ফাঁকা মাঠে এক তরুণীর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে
খবর যায় পুলিশে। ইংরেজবাজার থানার পুলিশ, মহিলা থানার পুলিশ ও DSP প্রশান্ত দেবনাথ যান ঘটনাস্থল,
ধানতলার সেই ফাঁকা মাঠে৷ যান জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এসপি’র উপস্থিতিতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “মৃতদেহের কাছ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে‌, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ হয়েছে কি না, বা কী অবস্থায় ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানার জন্য সম্পূর্ণভাবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর নির্ভর করতে হচ্ছে। এই রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
প্রাথমিক তদন্তের পর ডিএসপি প্রশান্ত দেবনাথ বলেন, “20- 22 বছর বয়সী ওই যুবতীর দেহের ওপর থেকে নীচ পর্যন্ত প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছে। যৌনাঙ্গে আঘাতের চিহ্নও মিলেছে। আমরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছি।” প্রাথমিকভাবে পুলিশের ধারনা, গণধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।’‌ ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্যই কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয় তাঁকে।

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...