Monday, March 30, 2026

জনসংযোগে রাজ্যপালকে এবার চিড়িয়াখানা যাওয়ার পরামর্শ পার্থর!

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণে নতুনমাত্রা যোগ করলেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি রাজ্যপালকে কটাক্ষ করে চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার পরামর্শ দেন। তাঁর কথায়, “উনি সব জায়গা ঘুরে বেড়াচ্ছেন। ভিক্টোরিয়া, রবীন্দ্র সরোবর, দুটি কলেজ, কয়েকটি জেলা হয়ে গেল। এবার বরং তিনি চিড়িয়াখানা যান। সেখানে তিনি অনেক ভাল জনসংযোগ করতে পারবেন।” পাশাপাশি রাজ্যপালের কালীঘাটে ঘুরতে যাওয়ার কোনও ভাবনা আছে কিনা সেটাও দেখতে চান তৃণমূল মহাসচিব।

গতকাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করার পাশাপাশি, আজ বৃহস্পতিবার বিধানসভায় গেলে আরও এলপ্রস্থ নাটক হয়। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সৌজন্য দেখানোর কেউ ছিলেন না বলে অভিযোগ করেন রাজ্যপাল। তাঁর সঙ্গে যা ঘটছে, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয় বলেই দাবি করেন তিনি।

এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপালের যদি বিধানসভায় ঘুরতে আসার এত ইচ্ছা, তাহলে তিনি অধিবেশন চলাকালীন আসতে পারতেন। ছুটির দিনে কেন রাজ্যপাল এলেন? বিধানসভায় তো অনেক দর্শক ছাত্রছাত্রীরা আসেন সভা দেখতে। তাদের জন্য পৃথক বসার জায়গা করা আছে। রাজ্যপালও এসে সেখানে বসতে পারতেন। কিন্তু সেটা না করে রাজ্যপাল ছুটির দিন এলেন।

এখানেই থেমে থাকেননি শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্যপাল সাংবিধানিক প্রধান হয়েও ভুলে যাচ্ছেন বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে একটি সরকার কাজ করছে। সেই সরকারের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক প্রধানের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই রাজ্যপাল নিজের মত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। উনি ঘুরুন, তাতে সরকারের কোনও আপত্তি নেই। কিন্তু কোনও সমস্যা হলে রাজভবনে ডেকে আলোচনা করুন। রাস্তাঘাটে ঘুরে তিনি নিজেকে হাইলাইট করতে চাইছেন বলেই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়ের।

তৃণমূল মহাসচিব এর দাবি, তাঁর জীবনে অনেক রাজ্যপাল দেখেছেন। কিন্তু অদ্ভুত ধরনের রাজ্যপাল এই প্রথম দেখছেন। যার একমাত্র এজেন্ডা, বিতর্ক তৈরি করে মিডিয়ার সামনে নিজেকে প্রতিষ্ঠিত করা।

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...