Saturday, June 20, 2026

প্রত্যাশিত আয় হচ্ছে না! তাই জিএসটি স্ল্যাব পরিবর্তন করছে সরকার

Date:

Share post:

জিএসটি বাবদ প্রত্যাশিত রেভিনিউ টার্গেট পৌঁছতে না পারার কারণে এবার নতুন পথ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। কী সেই পথ? জিএসটি প্যানেল ৫% স্ল্যাব ১% বাড়িয়ে ৬% করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এর ফলে রাজস্ব আদায় প্রায় ১০০০কোটি টাকা বেড়ে যাবে বলে আশা করছে সরকার। ডিসেম্বরেই রাজ্যগুলির সঙ্গে এ নিয়ে বৈঠক করবে কেন্দ্র। অটো সেক্টর এই স্ল্যাবের মধ্যে না এলেও সিগারেট আর অ্যারেটেড ড্রিংক্সের উপর কম্পেনশেসন সেস বৃদ্ধি করা হবে। ফলে দাম বাড়বে দুটি জিনিসেরই।

উল্লেখ্য, জিএসটি কাউন্সিল অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য বিগত কয়েক মাস থেকেই বিভিন্ন দৈনন্দিন ব্যবহারকারী জিনিসের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়। জিএসটি থেকে রাজস্বের ৫% আসে ৫% স্ল্যাব থেকে। ১৮% স্ল্যাব থেকে রাজস্বের আসে ৬০%। ১৩% রাজস্ব আসে ১২% স্ল্যাব থেকে। ২২% রাজস্ব আসে ২৮% স্ল্যাব থেকে।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...