Tuesday, March 31, 2026

ফের শোভনের বিরুদ্ধে মুখ খুললেন রত্না

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সরব রত্না চট্টোপাধ্যায়। তবে কোনও পারিবারিক বিষয় নয়, এবার নাগরিক পরিষেবা নিয়ে শোভনের বিরুদ্ধে সরব তাঁর স্ত্রী। দীর্ঘদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বরে ওয়ার্ডে পুর পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন বাসিন্দারা। এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার, ডেপুটি মেয়র অতীন ঘোষকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন রত্না চট্টোপাধ্যায়। এরপরে অতীন ঘোষ জানান, কাউন্সিলর সক্রিয় না থাকায় পুর পরিষেবায় সমস্যা হচ্ছে। এরপরেই সুর চড়ান রত্না। তিনি অভিযোগ করেন, গত আড়াই বছর ধরে এলাকার কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায় কোনও দিকেই নজর দেন না। “এলাকার বাসিন্দা হিসেবে আমার কাছে আসেন প্রতিবেশীরা। এ নিয়ে আমি পুরসভাকে জানিয়েছি”। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন শোভন বলেন, তাঁকে ছোট করার জন্যই এই ধরনের মন্তব্য করা হচ্ছে।

এদিন পুরসভার পক্ষ থেকে ১৩১ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে কোথায়, কোথায় জমা জল রয়েছে তা দেখা হয়। পাশাপাশি ছড়ানো হয় কীটনাশক। ডেঙ্গু প্রতিরোধে নালা এবং অন্যান্য জায়গায় মশা মারার তেল ছাড়ায় পুরো কর্তৃপক্ষ।

আরও পড়ুন-তিহাড়-জুড়ে চাঞ্চল্য, ডামি-তে ফাঁসির ট্রায়াল নির্ভয়া-সাজাপ্রাপ্তদের

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...