Wednesday, March 25, 2026

নাগরিকত্ব বিলের বক্তৃতায় শেখ মুজিবের ভূমিকার প্রশংসা করলেন অমিত শাহ

Date:

Share post:

দিনভর বিতর্ক-আলোচনার পর গভীর রাতে লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল 2019। বিলের মূল প্রতিপাদ্য বিষয় হল: 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এই তিন মুসলিমপ্রধান দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বিনা নথিপত্রে শরণার্থী হিসাবে আশ্রয় দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই বিল নিয়ে বলতে গিয়েই জবাবী বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানালেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের সংখ্যালঘুরা তাঁর জমানায় নিরাপদে ছিলেন সেকথা উল্লেখ করে শেখ মুজিবের ভূমিকার প্রশংসাও করলেন। অমিত শাহ বলেন, শেখ মুজিবের শাসনকালে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হননি। তাঁরা তখন নিরাপদেই ছিলেন। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি তাঁর ইতিবাচক ভূমিকার কথা আমরা স্মরণে রাখব। কিন্তু শেখ মুজিবকে হত্যা করার পর যখন সামরিক শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসে তখন ওখানকার সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন নেমে আসে। মা- বোনেদের অত্যাচার করা হয়। সামরিক শাসকের মদতেই ধর্মীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল সংখ্যালঘু হিন্দুদের। শেখ মুজিবের আমলে এসব হয়নি। বর্তমানে বাংলাদেশের শাসনভার যাঁরা পেয়েছেন (হাসিনা সরকার), তাঁদের আমলেও সংখ্যালঘু-নির্যাতনের ঘটনা অনেক কম।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...