Saturday, June 20, 2026

বাংলার প্রসঙ্গ টেনে অমিত বুঝিয়ে দিলেন ‘মিশন ২১’, উদ্বাস্তু হিন্দু ভোটই টার্গেট

Date:

Share post:

সংসদে দাঁড়িয়ে একদিকে যেমন হুমকির সুরে বললেন বাংলাতেও এনআরসি হবে, ঠিক তেমনি একুশের ভোটকে সামনে রেখে উদ্বাস্তু হিন্দু ভোট ঝুলিতে পোরার পরিকল্পনা সাজালেন অমিত শাহ। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনায় আপাতত সফল নরেন্দ্র মোদির কমান্ডার অমিত শাহ।

বাংলার শাসক দলকে উদ্দেশ্য করে বললেন, বাংলা তো বটেই গোটা দেশেই হবে এনআরসি। এক্ষেত্রে অবশ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। কারা পাবেন নাগরিকত্ব? তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ অগাস্টের পত থেকে শুরু করে ২০১৪-র ৩১ডিসেম্বর পর্যন্ত বাংলায় আসা সব উদ্বাস্তু হিন্দুই বিনা প্রশ্নে নাগরিকত্ব পাবেন। অর্থাৎ এই মুহূর্তে বাংলার ভোটে ভাগ বসাতে বিজেপির অস্ত্র উদ্বাস্তু হিন্দু ভোট। আর এক্ষেত্রে তাদের অস্ত্র প্রথমে এনআরসি আর এখন সিএবি। এই দুই জোড়া ফলাকে সামনে রেখেই একুশের যুদ্ধের রণভূমি সাজাচ্ছেন বিজেপি কমান্ডার। মূল লক্ষ্য তৃণমূলের ভোটব্যাঙ্কে ভাঙন ধরানো। আর তাই নির্দিষ্ট করে বাংলার বিষয়টি সংসদে উত্থাপন করে বাংলার আমজনতার কাছে বার্তা দিয়ে বলেছেন, এ রাজ্যে আসা সব উদ্বাস্তু হিন্দুরাই নাগরিকত্ব পাবেন। তবে যাঁরা ২০১৫-র ১ জানুয়ারির আগে এসেছেন, তাঁরাই এই অধিকার পাবেন। অর্থাৎ আপ্রাণ চেষ্টা শঙ্কা দূর করার। পারলেন কিনা তার অপেক্ষা ১২-১৫ মাস।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...