Tuesday, April 7, 2026

অসমের বিক্ষোভ আলাদা, গুলিয়ে ফেলবেন না

Date:

Share post:

কলকাতা শহর সহ গোটা রাজ্য আজ উত্তাল হয়েছে ক্যাব বিরোধী আন্দোলনে..এনআরসি বিরোধী জনমত ক্রমেই জমা বাঁধছে..

আর এই পরিস্থিতিতেই আরো একবার স্পষ্ট করেই বলা দরকার অসমের আন্দোলন, বিক্ষোভ, উত্তেজনা যা ঘটে চলেছে গত কয়েকদিন ধরে তার সঙ্গে মৌলিক ফারাক রয়েছে আমাদের ক্যাব বিরোধী আন্দোলনের…গুলিয়ে ফেলবেন না, সংবেদনশীল ইস্যু, ফাঁদে পা দেবেন না।

১) অসমের এই আন্দোলন এনআরসি’র পক্ষে, এবং প্রবল ভাবেই। আসামের এই আন্দোলন ডিটেনশন ক্যাম্পের পক্ষে, ডিটেনশন ক্যাম্পের ফাঁক দিয়ে ক্যাবের হাত ধরে কোন ‘অনুপ্রবেশকারী’ যেন ছাড় না পায়, আন্দোলন হচ্ছে তারই পক্ষে। ওদের আন্দোলন ক্যাব ছাড়াই এন আর সি’র পক্ষে- সমস্ত বাঙালীকে তাড়াতে হবে।
২) ১৯ লক্ষ মানুষ যখন এনআরসি’র তালিকার বাইরে চলে গেলো, তখন এরা কেউই পথে নামেনি, ঢিল ছোঁড়েনি, গাড়িও পোড়ায়নি। এনআরসি’র পক্ষে মত দিয়েছিল, চূড়ান্ত তালিকা বেরোনোর পরে উচ্ছ্বাস প্রকাশ করেছিল এবং বিজেপি’কে ঢেলে ভোটও দিয়েছিল।
৩) এই আন্দোলন বিজেপি’র ঘৃণার রাজনীতি বনাম আসু/ অগপ’র উগ্র ভাষিক বিদ্বেষের লড়াই।
৪) এই আন্দোলনের নিয়ন্ত্রন কোন সংঘটিত শক্তির হাতে নেই, বিপদজনক মোড়ে নিয়ে এসে দাড়াতেই পারে এই আন্দোলন, তার ইঙ্গিতও মিলছে। ভাষিক বিদ্বেষ ক্রমেই জমাট বাঁধছে।
৫) আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্রম্মপুত্র ও বরাক উপত্যকার লক্ষ লক্ষ বাঙলাভাষী মানুষজন।
৬) পশ্চিমবঙ্গে ক্যাব বিরোধীতার সঙ্গে কোনভাবেই অসমের এই তথাকথিত ক্যাব-বিরোধী আন্দোলনের তুলনা করা যাবেনা।

সতর্ক থাকুন,আপনার ক্যাব বিরোধী লড়াই, মানসিকতা, এন আর সি বিরোধী আন্দোলনের দায়বদ্ধতা যেন ভুলপথে পরিচালিত না হয়। শুধু একটাই আলোরেখা- বিজেপি শাসিত রাজ্য এভাবে হাজার হাজার মানুষ মিলিট্যান্ট বিক্ষোচ কর্মসুচীতে নেমেছে- শুধু এটুকুই। কিন্তু নেমেছে আসলে আরো উগ্রভাবে এনআরসি’কায়েমের দাবিতে।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...