Sunday, June 14, 2026

রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জেরে উত্তাল লোকসভা

Date:

Share post:

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা রাহুল গান্ধির মন্তব্য ঘিরে উত্তাল লোকসভা। বৃহস্পতিবার, সেখানে এক জনসভায় রাহুল মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প এখন ‘রেপ ইন ইন্ডিয়া’য় পরিণত হয়েছে। এই বিষয়ে তিনি হায়দরাবাদ ও উন্নাও-র উধাহরণ তুলে ধরেন। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলও সমালোচনা করেন রাহুল।
এই নিয়ে শুক্রবার লোকসভায় সরব হয় বিজেপি। অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই মন্তব্যের বিরোধিতা করেন। তাঁর মতে, “দেশের ইতিহাসে এই ধরনের অশালীন কথা এই প্রথমবার শোনা গেল।” রাহুল গান্ধির শাস্তির দাবি করেন তিনি। পাশাপাশি, এই মন্তব্যের জন্য রাহুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তোলেন বিজেপি সাংসদরা। তুমুল হট্টগোলের কারণে সভা ১২টা পর্যন্ত স্থগিত করে দেন স্পিকার।

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...