Tuesday, April 7, 2026

বহিরাগত শক্তিই উসকানি দিচ্ছে, সতর্ক করলেন মমতা

Date:

Share post:

রবিবারেও রাজ্যের কিছু অংশে নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে নির্বিচারে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অবস্থায় ফের বিবৃতি দিয়ে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার পিছনে বহিরাগত শক্তির চক্রান্তের অভিযোগ আনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বহিরাগত শক্তিই সাম্প্রদায়িক হিংসায় উসকানি ও মদত দিচ্ছে। সতর্ক থাকুন। কোনও প্ররোচনায় পা দেবেন না। অশান্তি ও হিংসা ছড়ানোর চেষ্টা সরকার কড়া হাতে রুখবে। গুজব আটকাতে কয়েকটি জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...