Sunday, March 1, 2026

ক্রিকেটমহলে ভাইরাল ভিডিও, কোহলিকে পিটারসেন,ওকে দলে নাও!

Date:

Share post:

ওকে তোমার দলে নাও কোহলি। ও তুলনাহীন! এমন আবেদন কে করতে পারেন জানেন? ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কেভিন পিটারসেনের অনুরোধ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে দলে নেওয়ার উমেদারি করলেন পিটারসেন? শুনলে অবাক হবেন ডায়াপার পরা বছর দুয়েকের এক ক্ষুদেকে দলে নিতে বললেন।

 

 

View this post on Instagram

 

WHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! 😱

A post shared by Kevin Pietersen (@kp24) on

আসলে একটি বেশ পুরনো ভিডিও থেকে এই গল্পের সূত্রপাত। ভিডিওটি ঘুরতে ঘুরতে পিটারসেনের কাছে যায় আর সেটা দেখে চক্ষু চড়কগাছ প্রাক্তন তারকার। সেখানে দেখা যাচ্ছে ডায়াপার পরা একটি বছর দুয়েকের শিশু প্লাস্টিক বলে ব্যাটিং করছে একেবারে কপিবুক, যেন বই থেকে উঠে আসা। এবং দুরন্ত সব শট। দেখলে মনে হবে যেন পাকা ব্যাটসম্যান খেলতে নেমেছে। বছর দুয়েকের একটি শিশুর ব্যাটিং দেখে বিস্মিত পিটারসেন ট্যুইট করলেন কোহলিকে। পাল্টা পিটারসেনকে কোহিলির জিজ্ঞাসা, ছেলেটি কোথাকার জান কী! অসাধারণ প্রতিভা! সবার প্রথমে মাইকেল ভন ক্রিকেটারদের মধ্যে এই শিশুর ভিডিওটি ট্যুইট করেছিলেন। তারপর ফ্লাপ ডুপ্লেসি, জাক কালিস। এরপর একে একে অন্য ক্রিকেটারদের মধ্যে। ক্রিকেটমহলে এই ভিডিও ভাইরাল। কিন্তু ক্ষুদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

spot_img

Related articles

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...

স্কুলে কেন্দ্রীয় বাহিনী, কীভাবে সিলেবাস শেষ: সমস্যায় রাজ্যের সরকারি স্কুল

এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election) ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মার্চের শুরুতেই রাজ্যের...