Thursday, June 4, 2026

রাজ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা ফুরফুরা শরিফে

Date:

Share post:

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ফুরফুরা শরিফের পক্ষ থেকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলার কয়েকটি জায়গায় বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে ফুরফুরা শরিফ থেকে শান্তির বার্তা নিয়ে এলাকায় মিছিল করা হয়। সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহ বিরুদ্ধে শ্লোগান ওঠে।
রবিবার বিকেলে ফুরফুরা শরিফের দরবার থেকে তালতলা হাট পর্যন্ত মিছিল হয়। পরে তালতলার হাটে একটি সভা করা হয়। জমিয়েত বাংলার পক্ষ থেকে জাতীয় সম্পত্তি ধ্বংস না করে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করার ডাক দেওয়া হয়েছে।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...