Saturday, April 4, 2026

আচমকা বৈশাখীর ইস্তফা গ্রহণ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

টানাপোড়েনের মধ্যে আচমকাই ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত ১৪ অগাস্ট বান্ধবী বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার আগেই মিল্লি আল-আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পদ থেকে ইস্তফা দিতে চান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলেও সূত্রের খবর। কিন্তু শিক্ষামন্ত্রী সে ইস্তফা গ্রহণ করেননি। উলটে যে সব অভিযোগ তুলে তিনি ইস্তফা দিতে চেয়েছিলেন, সেই অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু অভিযোগের তদন্ত না হওয়ায় ফের ৫ ডিসেম্বর ই-মেলে পদত্যাগ পত্র পাঠান বৈশাখী। এবারও কলেজের সমস্যার সমাধান দ্রুত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। কিন্তু ১২ দিনের মাথায় আচমকাই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গৃহীত হয়েছে বলে জানানো হল। নতুন টিচার ইনচার্চ নিযুক্ত হয়েছেন পারভিন কউরকে।
সম্প্রতি বেশ কিছু ঘটনার জেরে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ফেরার নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি আবার বান্ধবীকে নিয়ে দলে ফিরবেন এটাই মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু বৈশাখীর পদত্যাগ গৃহীত হওয়ার পরে সেই সম্ভবনা ফের প্রশ্নের মুখে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...