Sunday, April 5, 2026

সেনসেক্সের ঊর্ধ্বগতির সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছালো নিফটিও

Date:

Share post:

সেনসেক্স -এর হার বুধবারও ঊর্ধ্বগতিতে। এদিন শেয়ার বাজারের শুরুতেই ১২৩ পয়েন্টে লাফ দেয় বিএসই সেনসেক্স। ৪১৪৮০.৯১-এ পৌঁছাতে নয়া রেকর্ড সৃষ্টি করল সেনসেক্স। রেকর্ড উচ্চতায় পৌঁছালো নিফটিও। মঙ্গলবারও সেনসেক্স ৪১৩ পয়েন্টে উঠেছিল। দিনের শেষে ৪১৩ ৫২ তে গিয়ে বন্ধ হয় শেয়ার বাজার। বুধবারও সেনসেক্সের সঙ্গে পাল্লা দিয়ে ভালো হয়েছে নিফটি সূচকও। নিফটি পৌঁছে যায় সর্বকালীন রেকর্ড উচ্চতা ১২১৯৯.০৫-এ। বাজারের এই ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টাটা মোটরস। এর পরেই রয়েছে টাটা স্টিল, টেক মহিন্দ্রা, টিসিএস, বেদান্ত এবং ইনফোসিস।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এইচইউএল, ইয়েস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এস বি আই এবং ওএনজিসি। বিশেষজ্ঞদের বক্তব্য, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং জিএসটি কাউন্সিলের বৈঠকের কারণেই শেয়ার বাজারের এই রেকর্ড উত্থান ।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...