Wednesday, April 1, 2026

শিয়ালদহ-লালগোলা শাখায় শুরু ট্রেন চলাচল

Date:

Share post:

ফের শিয়ালদহ-লালগোলা শাখায় রেল পরিষেবা শুরু। এনআরসি ও সিএএ-এর প্রতিবাদ, বিক্ষোভের জেরে রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশন। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বেলডাঙা স্টেশনে। বাদ যায়নি রেজিনগর, সারগাছিও। কৃষ্ণপুর স্টেশনে থাকা কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে দেওয়া হয়। অনিশ্চিত কালের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। শনিবার থেকে ফের চালু হল ট্রেন চলাচল। এখন দুটি ট্রেন চলাচল করছে। খুব শিগগিরই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে রেল দফতর সূত্রে খবর। রেলের উদ্যোগকে সাধুবাদ জানান নিত্যযাত্রীরা। তবে এখনও কিছুটা আশঙ্কা কাজ করছে বলে জানিয়েছেন তাঁরা।

Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...