Sunday, June 21, 2026

১১০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা, ধৃত ‘মারুতি সুজুকি’-র প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খট্টর

Date:

Share post:

‘মারুতি সুজুকি’ সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খট্টরকে গ্রেফতার করল সিবিআই। ২০০৮ সালে শুরু করে সংস্থা থেকে বেরিয়ে আসার মধ্যবর্তী সময়েই মারুতির জন্য ওই টাকা খট্টর ঋণ হিসাবে নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।গত ২০ ডিসেম্বর সিবিআই তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলার এফআইআর দায়ের করে এবং সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন।

১১০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে দিনকয়েক আগেই সিবিআই খট্টরের বিরুদ্ধে এফআইআর করে। খট্টরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা ও অপরাধমূলক যড়যন্ত্রের মামলা রুজু হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, খট্টর যখন মারুতি সুজুকি ছেড়ে তাঁর নতুন কোম্পানি ‘কারনেশন অটো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ গড়ে তোলেন, তখন তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) থেকে ১১০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন।সেই ঋণের ১১০ কোটি টাকা পরিশোধ করা তো দূরের কথা, খট্টর ও তাঁর নতুন সংস্থা কোনও সুদ দেননি। ২০১৫ সাল থেকেই পিএনবি-র ওই পরিমাণ অর্থ অনাদায়ী থেকে গিয়েছে।

খট্টর ও সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা “অসাধু উপায়ে ও জালিয়াতি করে” ব্যাঙ্কের অনুমতি ব্যতীত হাইপোথেকটেড পণ্য বিক্রি করে ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করে অর্থ অন্য দিকে সরিয়ে ফেলেছিলেন।

পিএনবি’র টলস্টয় হাউজ শাখা খট্টর এবং তাঁর সংস্থার বিরুদ্ধে চলতি বছরের ১৭ অক্টোবর একটি অভিযোগ দায়ের করেছিল, সেটির ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

এফআইআরটিতে বলা হয়েছে, ব্যাঙ্কের ফরেনসিক অডিট থেকে জানা গিয়েছে, খট্টরের সংস্থা ৯৯.৯২ কোটি টাকার সম্পদ বিক্রি করেছে, যা সিকিউরিটি হিসাবে বর্ণিত ছিল।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...