Friday, June 12, 2026

সিএএ নিয়ে এবার প্রশ্ন তুললেন নেতাজির উত্তরপুরুষ

Date:

Share post:

এনআরসি, সিএএ-র বিরোধিতায় সরব হয়েছে জোট শরিকরা। এবার প্রশ্ন উঠল একেবারের পদ্মশিবিরের অন্দর থেকেই। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রশ্ন তুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বসু। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “সিএএ-র সঙ্গে যদি ধর্মের সম্পর্ক নাই থাকে, তাহলে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা কেন উল্লেখ রয়েছে? মুসলমানদের ওই তালিকায় ঢোকানো হচ্ছে না কেন?” এ বিষয়ে স্বচ্ছতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন চন্দ্র বসু।
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। বিজেপির জোট শরিকদের অনেকে নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন। এনডিএ-র শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে সিএএ কার্যকর করতে দেবেন না।

চন্দ্র বসু বরাবর নিজেকে নেতাজির উত্তরসূরী বলে দাবি করেন। গত লোকসভা নির্বাচনে কলকাতা (দক্ষিণ) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন তিনি। যদিও তৃণমূলের মালা রায়ের কাছে পরাজিত হন চন্দ্র বসু। তবে, তাঁর টুইটার পোস্ট বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-সংসদে বিল পাশে সাফল্য, আর দেশজুড়ে বিক্ষোভ, নয়া বিড়ম্বনায় বিজেপি

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...