Sunday, June 14, 2026

আপনার আচরণের নিন্দা করছি’, জোরালো ভাষায় রাজ্যপালকে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

 

শুরুটা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় বৃহস্পতিবার সকালে৷ এক ট্যুইটে নিজের ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল বলেছিলেন, “আচার্যকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্তরা হাত গুটিয়ে বসে আছেন।”

শেষ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিনই সন্ধ্যায় রাজ্যপালকে ট্যাগ করেই জোরালো ভাষায়
শিক্ষামন্ত্রী উত্তর দিলেন, “আপনার আচরণের নিন্দা করি৷ আপনি প্রত্যেকদিন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকারকে যেভাবে অপমানিত ও সমালোচিত করছেন তা নিয়ে আমি একজন তৃণমূল কর্মী হিসেবে অবাকই হচ্ছি। আপনি শুধু সরকারকে নন যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ও নিন্দা করার হাত থেকে রেহাই দিচ্ছেন না। আমাদের সমবেদনা আছে পড়ুয়াদের সঙ্গে, কিন্তু আপনার আচরণে নিন্দা করি’।

রাজনৈতিক মহলের ধারনা, পার্থবাবুর এই ট্যুইট কার্যত রাজ্যপালকে সতর্কবার্তা৷ রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভাষায় রাজ্যপালের আচরণের নিন্দা করেছেন, তাতে স্পষ্ট হয়েছে, রাজ্য – রাজ্যপাল সংঘাতেরশেষ দেখতে চাইছে রাজ্য সরকার৷
রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ট্যুইটে আরও অনেক কথাই বলেছেন৷ ট্যুইটে তিনি বলেন, “কম সংখ্যক মানুষ বিশৃঙ্খলা তৈরি করছেন। যারা সংখ্যাগরিষ্ঠ তারা নীরব ও নিষ্ক্রিয়। সংখ্যাগরিষ্ঠকে সরব হতে বলছি। প্রতিবাদ গণতন্ত্রের দামি উপহার। অসহিষ্ণুতা অশান্তিতে প্রতিবাদ দূষিত। দু’দিন যাদবপুরে ঢুকতে বাধা। বিক্ষোভকারীরা আত্মদর্শন করুন। গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষে এটাই অনুরোধ।” বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপালের এই ট্যুইটের উত্তরই ট্যুইট করে দিলেন শিক্ষামন্ত্রী৷

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...