Tuesday, June 23, 2026

হিংসা ছড়ানো রুখতে ২১ জেলায় ইন্টারনেট বন্ধ রাখল যোগী সরকার

Date:

Share post:

হিংসা ছড়ানো রুখতে উত্তরপ্রদেশের এক-তৃতীয়াংশ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল যোগী সরকার। ৭৫টির মধ্যে ২১টি জেলায় আপাতত বন্ধ পরিষেবা। অশান্তি আটকাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন উত্তর প্রদেশের পুলিশের ডিজি ওপি সিং। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে উত্তপ্ত উত্তরপ্রদেশ। নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে রাজ্য। চলছে ড্রোনের সাহায্যে নজরদারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে আধাসামরিক বাহিনীও।
পাশাপাশি, রাজ্য জুড়েই সোশ্যাল মিডিয়ার উপরও নজরদারি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে সাড়ে ১৯ হাজার মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...