Friday, March 27, 2026

পৌষমেলায় লাঠিচার্জ, অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায়

Date:

Share post:

মেলা শেষ হয়ে গেলও মিটছে না বিতর্ক। এমনকী, ঐতিহ্যবাহী পৌষমেলায় চলল লাঠি। বচসা গড়াল শান্তিনিকেতন থানাতেও। এবছর পৌষমেলা হয় ৪দিন। সেই মতো শুক্রবারই ছিল পৌষমেলার শেষ দিন। কিন্তু তারপরেও মেলা চালতে চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় বোলপুর ব্যবসায়ী সংগঠন। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, মেলায় আর জল সরবরাহ করা হবে না। বন্ধ করে দেওয়া হয় মেলার প্রবেশপথও। শনিবার, সকালে পাঁচিল টপকে মেলায় ঢুকতে চান ব্যবসায়ীরা। নিরাপত্তা কর্মীরা তাঁদের আটকাতে মৃদু লাঠি চালায় বলে অভিযোগ।

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, মেলার দিন বাড়াতে হবে বলে তাদের হুমকি দিয়েছে বোলপুর ব্যবসায়ী সংগঠন। এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করছে। তবে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ব্যবসায়ী সমিতি। উলটে বিশ্বভারতীর বিরুদ্ধেই অমানবিকতার অভিযোগ জানায় তারা।

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...