Tuesday, April 7, 2026

উলট পুরাণ! হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ২৫ ডিসেম্বর চিঠি দিয়েছিলেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির জবাব না পেলেও এই চিঠির জবাব কিন্তু তিনি দ্রুততার সঙ্গে পেলেন। তাই মুখ্যমন্ত্রীর সেই চিঠি পাওয়ার পরই, সেই উচ্ছ্বাসে ট্যুইট করলেন রাজ্যপাল।

সম্প্রতি যাদবপুরের ঘটনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন রাজ্যপাল। চিঠির জবাবে মুখ্যমন্ত্রী জানান, এটি শিক্ষা দফতরের বিষয়। রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেনির্দেশ দেন তিনি। তারপরই রাজ্যপালের টুইট প্রতিক্রিয়া, “গণতন্ত্রে এভাবেই একসঙ্গে চলতে চাই আমরা।”

আরও পড়ুন-তৃণমূল ছেড়ে কোথাও যাবেন না, নাগরিকত্বের মঞ্চে ডাক কুণালের

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...