Saturday, April 4, 2026

আরতি করছে কন্যা, দেখে আছড়ে টিভি ভেঙেছিলেন আফ্রিদি

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা অভিযোগ নিয়ে যখন তোলপাড় চলছে, শোয়েব আখতারের মন্তব্য নিয়ে চলছে চাপানউতোর, তখনই প্রশ্নের মুখে পড়লেন আর এক প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। সম্প্রতি এক পাক টিভি চ্যানেলে আফ্রিদির সাক্ষাৎকারের একটি অংশ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর সেখানেই দেখা যায় হিন্দুদের আরতি নিয়ে ব্যঙ্গ করছেন প্রাক্তন পাক অধিনায়ক। ক্লিপিং এ দেখা যায় অনুষ্ঠানের সঞ্চালিকাকে আফ্রিদি বলছেন, টিভির সামনে দাঁড়িয়ে মেয়েকে আরতি করতে দেখে তিনি দেওয়ালে আছড়ে টিভি ভেঙে ফেলেছিলেন। তবে প্রথমে আরতি বিষয়টাই বলতে পারেননি আফ্রিদি। বরং উল্টে হাত ঘুরিয়ে ব্যাঙ্গ করে বলেন, ওই যে হাত ঘুরিয়ে কী সব করে না। তখন সঞ্চালিকা তাঁকে বলে দেন, ওটা আরতি। আফ্রিদি বলেন, তাঁর স্ত্রী ভারতীয় সিরিয়াল দেখতে খুবই পছন্দ করেন। তিনি তাঁর স্ত্রীকে বলেছিলেন, মেয়ের সামনে যেন ভারতীয় সিরিয়াল না দেখা হয়। এরপর একদিন আফ্রিদি দেখেন, তাঁর কন্যা টিভির সামনে দাঁড়িয়ে হাত ঘুরিয়ে আরতির অনুকরণ করছেন। সেটা দেখেই বেজায় চটে যান শাহিদ এবং টিভি সেটটি আছড়ে ভেঙে ফেলেন। সাক্ষাৎকারের এই অংশটি সম্প্রচারের সময় বাদ দিয়ে দেয় চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু কোনওভাবে ওই রেকর্ডিং বাইরে আসে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ভিডিও দেখে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন একটি শিশুর খেলাকে যিনি সহ্য করতে পারেন না, তিনি ভাল বাবা হবেন কী করে? আবার অনেকে কটাক্ষ করে বলেছেন, পাক ক্রিকেট দলের সদস্যের এই মনোভাবই বলে দিচ্ছে সেই দলে ধর্মীয় সহিষ্ণুতা কতটা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...