Friday, June 12, 2026

ক্যানেল ইস্ট সেতু বন্ধ করে মেরামত

Date:

Share post:

রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো ক্যানেল ইস্ট সেতু। মূলত সারাইয়ের কাজের কারণেই এই সিদ্ধান্ত। এর জেরে সকাল থেকেই অসুবিধার মধ্যে পড়েন পথ চলতি মানুষ। গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভূপেন বোস এভিনিউ দিয়ে। ধর্মতলাগামী বাসগুলিকে বিধানসরণী দিয়ে। ১৯৩৪ সালে তৈরি এই সেতু বাগবাজার থেকে চিড়িয়ামোড়ের দিকে যাওয়ার অন্যতম মাধ্যম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় কার্যত যান পরিবহনে অক্ষম হয়ে পড়েছিল। বারবার সেতু দুর্ঘটনার কারণে রাজ্য এই মুহূর্তে জোর দিয়েছে সেতুর স্বাস্থের উপরে। তারই প্রক্রিয়া হিসাবে এই পদক্ষেপ। সপ্তাহ খানেকের মধ্যে সেতুর মেরামত হয়ে যাবে আশা করা হচ্ছে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...