Saturday, April 11, 2026

দিলীপ ঘোষের সভাপতি পদে বসা সময়ের অপেক্ষা,দলীয় ঘোষণা ৯ জানুয়ারি

Date:

Share post:

আগামী ৯ জানুয়ারি বিজেপি’র রাজ্য সভাপতি হিসেবে ফের দিলীপ ঘোষের নাম ঘোষণা হতে চলেছে। বিজেপি সূত্রের খবর, ২০২১-এর বিধানসভা ভোটের আগে সভাপতি পদে বদল চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাই দ্বিতীয় দফায় বঙ্গ- বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের নাম চূড়ান্ত করতে আগামী ৯ জানুয়ারি কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব৷ ঠিক হয়েছে, ৯ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করেই ভূপেন্দ্র যাদব দ্বিতীয়বারের জন্য বঙ্গ-বিজেপির সভাপতি হিসেবে দিলীপবাবুর নাম ঘোষণা করবেন।

দিলীপ ঘোষ সম্পর্কে দিল্লির মূল্যায়ন, RSS- এর এই প্রচারক ২০১৫ সালে রাজনীতির মূল স্রোতে আসার পর বিজেপিকে একের পর এক সাফল্যই দিয়েছেন৷ পাশাপাশি বঙ্গ-বিজেপির সভাপতি পদে এই মুহূর্তে দিলীপবাবুর বিকল্পও নেই বলেই দিল্লি মনে করছে। তাই সহমতের ভিত্তিতেই দিলীপবাবুকে সভাপতি পদে ফের দায়িত্ব দিতে আসছেন অমিত শাহের অন্যতম আস্থাভাজন ভূপেন্দ্র যাদব। সূত্রের খবর, ৯ জানুয়ারি রাজ্যের সব জেলার সভাপতি এবং রাজ্য দলের সাধারণ সম্পাদক, সহ- সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্যসভার এই এমপি। আপাতত ঠিক আছে, ভূপেন্দ্র যাদব রাজ্যের নেতাদের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বসে দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়ে কথা বলবেন৷ তাই দিলীপ ঘোষের দ্বিতীয়বার সভাপতি পদে বসা স্রেফ সময়ের অপেক্ষা। তবে বিজেপির গঠণতন্ত্র অনুসারে দ্বিতীয় দফায় ফের ৩ বছরের জন্য সভাপতির পদে দিলীপবাবুকে বসাতে জেলা সভাপতি ও রাজ্য পদাধিকারীদের অনুষ্ঠানিক সম্মতি জরুরি। সেই কাজ করতেই শাহ পাঠাচ্ছেন ভূপেন্দ্র যাদবকে।

আরও পড়ুন-বিদেশ না গিয়ে হাসপাতালে এসে দেখুন: রাহুলকে লকেট

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...