Wednesday, June 24, 2026

এনআরএস থেকে সরছে চক্ষু বিভাগ, কেন জানেন ?

Date:

Share post:

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন সংস্কার হবে। এর ফলে প্রায় তিন বছরের জন্য হাসপাতালের মূল চত্বর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে চক্ষু বিভাগ।এই সিদ্ধান্তে চক্ষু বিভাগের চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের চাপানউতোর তুঙ্গে। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, যেখানে চক্ষু বিভাগটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে পরিষেবা দেওয়া সম্ভব নয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোম’ ভবনে ওই বিভাগ সরানো হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, নতুন ভবনে জায়গা এতটাই কম যে সেখানে পড়ুয়াদের ক্লাস নেওয়া সম্ভব নয়। এমনকি, কর্নিয়া প্রতিস্থাপন, ছানি, রেটিনার অস্ত্রোপচার, সদ্যোজাতদের চোখের অস্ত্রোপচার এবং জরুরি পরিষেবাও ব্যাহত হবে। জায়গার অভাবে ওটির টেবিল সংখ্যা সাত থেকে কমে যেমন চারটিতে দাঁড়াবে, তেমনি কমবে শয্যা সংখ্যা। আয়তনে ছোট হবে লাইব্রেরি এবং সেমিনার রুমও।
চিকিৎসকদের সাফ কথা, পরিকাঠামোর অভাব দেখিয়ে মেডিক্যাল কাউন্সিল স্নাতকোত্তরের পঠনপাঠন যদি বন্ধ করে দেয় তার দায় কে নেবে? যদিও তাঁরা অধ্যক্ষ ও স্বাস্থ্য ভবনে বিষয়টি জানিয়েছেন।

চক্ষু বিভাগের প্রধান সমীর বন্দ্যোপাধ্যায় অবশ্য চিকিৎসকদের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বছরে যত রোগীকে সুস্থ করেন এই বিভাগের চিকিৎসকেরা, নতুন ভবনে গেলে তার অর্ধেক রোগীকেও সুস্থ করা সম্ভব হবে না।অধ্যক্ষ অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...